নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এই আসনের নির্বাচনে তিনি বিএনপির সমর্থন পেয়েছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিকাল সাড়ে চারটার দিকে জসিম উদ্দিন এ ঘোষণা দেন। তিনি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
ফেসবুক লাইভে জসিম উদ্দিন দাবি করেন, ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনী তার সহায়তা করেনি। তিনি বলেন, “ভোটে কারচুপি হয়েছে, কালো টাকা বিতরণ করা হয়েছে, এজেন্টসহ আমাদের কর্মী ও সমর্থকদের মারধর করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নে অনিয়ম হয়েছে, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে এবং আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং সারাদিন তারা ভোট কিনেছে। আমি দেবিদ্বারের জনগণের কথা চিন্তা করে ভোট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, প্রশাসন বারবার ফোন করার পরও তার দলের পক্ষকে কোনো সহযোগিতা করেনি।
অন্যদিকে স্থানীয়দের দাবি, দিনভর ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট প্রয়োগের শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ ভোটাররা স্বস্তি প্রকাশ করেছেন।
জসিম উদ্দিনের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নেটিজেনরা মন্তব্য করেছেন, অনেক সুন্দর নির্বাচন হলেও জসিম উদ্দিন ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট বর্জনের ঘোষণা দিয়ে নিজের পরাজয় নিশ্চিত করেছেন, যা অনেকের কাছে হাস্যকর মনে হয়েছে।