নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শাহীন আলী।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার হাসান উজ জামান জানান, শাহীন আলী নামে এক ভোটার ব্যালট পেপারটি ব্যালট বাক্সে না ফেলে পকেটে করে বাইরে নিয়ে যান। বিষয়টি নজরে আসার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
পরে নির্বাচনী দায়িত্বে থাকা কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল ইসলাম অভিযুক্ত শাহীন আলীকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত শাহীন আলী মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের আব্দুল মালিথার ছেলে।