;

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন তারেক রহমান ও শফিকুর রহমান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন তারেক রহমান ও শফিকুর রহমান

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ভাষণ সম্প্রচার করা হবে।

এছাড়া, আজই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের।

এর আগে, গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সম্প্রচার করা হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)-এর।