;

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামানের বিজয়ী

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামানের বিজয়ী

ছবি সংগৃহীত

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষিত না হলেও বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জানা গেছে, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের এএসএম মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ভোট।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ ছাড়েন।

শৈলকুপার বারইপাড়া গ্রামের সন্তান আসাদুজ্জামান জন্মগ্রহণ করেন ১৯৭১ সালের জানুয়ারি মাসে। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন। ১৯৯৫ সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত হন এবং পরের বছর হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজের সুযোগ পান। তিনি বিশিষ্ট আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন। ২০০৫ সালে তিনি আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।