;

ভোলায় ককটেল বিস্ফোরণ করে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ভোটগ্রহণ সাময়িক বন্ধ

ভোলায় ককটেল বিস্ফোরণ করে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ভোটগ্রহণ সাময়িক বন্ধ

ছবি সংগৃহীত

ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় একদল দুর্বৃত্ত কেন্দ্র থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করে। ঘটনার পর কেন্দ্রটিতে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, একদল ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রে প্রবেশ করে দায়িত্বে থাকা কর্মকর্তাদের হেনস্তা করে। তবে তারা বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার স্বার্থে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, একদল লোক কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।