নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
গোপালগঞ্জ-২ আসনের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই আনসার সদস্য ও এক কিশোরী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভোটকেন্দ্রের গেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতরা হলেন— আনসার সদস্য সুকন্ঠ মজুমদার (৩০), জামাল মোল্লা (৩৫) এবং শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর মেয়ে আমেনা খানম (১৩)।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে হঠাৎ ভোটকেন্দ্রের গেটের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হন। তবে হামলার পরও কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।
তিনি আরও জানান, ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় এ কেন্দ্রে ১৯৮টি ভোট পড়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।