Online Desk
;
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফ প্রতিনিয়ত বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিন ধরে এই একপেশে হত্যাকান্ডের শিকার হচ্ছে বাংলাদেশীরা। বর্তমান সরকার কতটুকু নতজানু যে, এর আগেও আমরা দেখেছি বাংলাদশ সরকারের মন্ত্রীরা বিএসএফের হত্যাকান্ডের কোন প্রতিবাদ না করে বরং তাদের গুলিতে নিহত বাংলাদেশিদেরই অভিযুক্ত করেছে। রোববার (৫ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশের ভেতর থেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতনও চালায় বিএসএফ। গত তিন মাসে তারা ২৫ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। গত ২ জুলাই-তেও তারা একজনকে হত্যা করছে। গতকালও চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মানসিক ভারসাম্যহীন জাহাঙ্গীর আলমকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এই ভয়ঙ্কর অমানবিক মনুষ্যত্বহীন ঘটনা দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে। অথচ বাংলাদেশ সরকার টু শব্দটি পর্যন্ত করে না। এই বিষয়ে তথ্যমন্ত্রী চুপ কেন? সীমান্ত হত্যা বন্ধে সরকারের কোন পদক্ষেপ নেই। নতজানু সরকার কোন প্রতিবাদ করারও সাহস পাচ্ছে না। এসময় তিনি বিএনপির পক্ষ থেকে বিএসএফ কর্তৃক সকল হত্যাকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।