;

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল

ছবি: সংগৃহীত

ঢাকা–চট্টগ্রাম রুটসহ আন্তঃজেলার বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে, যা বৃহস্পতিবার থেকেই কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা–চট্টগ্রাম রুটের দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একই হারে আন্তঃজেলার বাস ভাড়াও সমন্বয় করা হয়েছে। আন্তঃজেলার ক্ষেত্রে ৫২ আসনের বাসের জন্য এই নতুন হার নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

এ সিদ্ধান্ত সিএনজিচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি রেল ও নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়ে বর্তমানে কোনো উদ্যোগ নেই বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে বাস ভাড়া বৃদ্ধি করা হলেও পরবর্তীতে জ্বালানির দাম কমলেও সেই ভাড়া আর সমন্বয় করা হয়নি।