;

"রেজাউদ্দিন স্টালিনের কবিতা ঘিরে আয়োজন: মনোমুগ্ধকর আবৃত্তি সন্ধ্যা"

"রেজাউদ্দিন স্টালিনের কবিতা ঘিরে আয়োজন: মনোমুগ্ধকর আবৃত্তি সন্ধ্যা"

ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতা নিয়ে এক বিশেষ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে কবিতাপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

‘রেজাউদ্দিন স্টালিন—যতি চিহ্নহীন’ শিরোনামের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। 

অনুষ্ঠানে কবি রেজাউদ্দিন স্টালিনের বিভিন্ন কবিতা থেকে আবৃত্তি পরিবেশন করেন সীমা ইসলাম, টিটো মুন্সী, এনামুল হক জুয়েল, ইকবাল আহমেদ, ফারহানা তৃণা, মাহিনুর মুমু, মাহবুবুর রহমান টুনু, ফারজানা আলী এবং মাহী ফারহানা নাজিয়া আফরিন। 

এছাড়াও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মতিন বৈরাগী, হাসান হাফিজ, মোহন রায়হান, আমিনুল ইসলাম, সাখাওয়াত টিপু, সৈকত হাবিব ও আসাদ কাজল। 

আলোচনায় বক্তারা কবি স্টালিনের স্বতন্ত্র কাব্যভঙ্গি ও নিজস্ব সৃজনজগতের কথা তুলে ধরেন।

তারা বলেন, তার কবিতায় রয়েছে এক আলাদা স্বর, যা তাকে অন্যদের থেকে পৃথক করেছে। বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত তার কবিতা আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত।

আবৃত্তি সংগঠন ‘ধূমকেতু’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিল্পী আকতার।