নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ২০শে এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
হাজীদের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, হজকে মধ্যবিত্তদের নাগালের মধ্যে আনার জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
সোমবার সকালে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, হাজীদের বিমান ভাড়া ইতোমধ্যে ১২ হাজার টাকা কমানো হয়েছে এবং আগামী বছরে আরও কমানোর পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, “হজকে মধ্যবিত্তদের নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে সরকার।”
হজযাত্রীদের খাবারের দাম ও মান নিয়ে অভিযোগের প্রেক্ষিতে হজ ক্যাম্পের ক্যাফেটেরিয়াও পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি জানান, অভিযোগ পাওয়ার পর দুই দফায় খাবারের দাম কমানো হয়েছে এবং স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এছাড়া তিনি স্বীকার করেন যে কিছু ছোটখাটো ভুলত্রুটি ছিল এবং সেজন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ফ্লাইট ব্যবস্থাপনা, খাবারের মান, বসার সুবিধা এবং কুলিং সিস্টেমসহ পুরো ব্যবস্থাই আরও ঢেলে সাজানো হবে।
এদিকে, হজ যাত্রার তৃতীয় দিনে ১৩টি ফ্লাইটে প্রায় ৫ হাজার হজযাত্রী ঢাকা ছাড়বেন বলে জানানো হয়েছে।