;

তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

ছবি: সংগৃহীত

দেশের তিনটি জেলায়—শেরপুর, নাটোর ও খুলনায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ওই তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিভিন্ন স্টেশনে বদলি করা হয়েছে।

প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।