;

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ৯১১ জনের হাতে বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এছাড়া চলতি মাসের মধ্যেই আরও ২৩টি উপজেলায় এই কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান সরকারপ্রধান।

বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচার আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং সেই অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ করা হবে।

উল্লেখ্য, ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই গত ১০ মার্চ এই কর্মসূচির পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম শুরু করে বিএনপি সরকার। এই কর্মসূচিতে পরিবারের নারী প্রধানদের অগ্রাধিকার দিয়ে কার্ড প্রদান করা হচ্ছে।

তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে নারী ও পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করবে সরকার।