নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ২৩শে এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলারের নিয়োগ বাতিল করেছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের লবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলারের নিয়োগ বাতিল করা হয়েছে। খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।”
চিফ হুইপ আরও জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরকারি দল থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য রাখা হয়েছে। কমিটির নেতৃত্ব দেবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সংসদে বক্তব্য দেন। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।