;

ভরদুপুরে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

ভরদুপুরে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ-এ ভরদুপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে বিকাশ এজেন্টের কাছ থেকে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানা এলাকার লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে। তিনি জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্র দুই ব্যক্তি তার পথরোধ করে। একজন তার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। এ সময় তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয় বলে তিনি জানান।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে তিনি জানান।