নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ১৮ই আগস্ট ২০২৫, ০৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
“ছবিটি লেটস গো-অন ফাউন্ডেশনের চলমান একটি মানবিক কার্যক্রমের মুহূর্ত।”
ঢাকা, ১৬ আগস্ট ২০২৫:
সামাজিক সংগঠন লেটস গো-অন ফাউন্ডেশন (এলজিএফ) রাজধানীতে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য আয়োজন করেছে মানবিক কার্যক্রম “এক বেলা আহার ও নৈতিক শিক্ষা”। এদিন প্রায় ২০০ জন সুবিধাবঞ্চিত মানুষকে আহার করানো হয়। “প্রতি শনিবার নিয়মিতভাবে এ কার্যক্রম চলছে ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু আহার নয়, এ কার্যক্রমের মূল লক্ষ্য ছিল দরিদ্র ও পথশিশুদের মাঝে নৈতিকতা, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া।
লেটস গো-অন ফাউন্ডেশন (এলজিএফ) এর প্রতিনিধিরা বলেন,
“আমরা চাই এই কার্যক্রম কেবল একদিনের তৃপ্তি নয়, বরং জীবনের জন্য ইতিবাচক প্রেরণার উৎস হোক।”
এ সময় বক্তারা সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান— সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারা মনে করেন, ক্ষুদ্র সহায়তাও বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
উল্লেখ্য, এলজিএফ দীর্ঘদিন ধরে “এক বেলা আহার ও নৈতিক শিক্ষা”, “বাংলাদেশ ইয়ুথ ক্লাব”, “স্বপ্ন স্কুল”সহ নানা মানবিক ও সামাজিক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। স্লোগান অনুযায়ী ,“দেশ আমার, দায়িত্বও আমার।”