Online Desk
;
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আজ। সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৩ টার সময় লটারির কার্যক্রম শুরু হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কেন্দ্রীয়ভাবে এ ভর্তির উদ্বোধন করবেন। এ বিষয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে সকল ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফর (মাউশি)। জানা যায়, এ বছর সারাদেশে ৮০ হাজার আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বার্তা বাজারকে বলেন, ভর্তির লটারি স্বচ্ছ করতে দুইবার করে ট্রায়াল লটারি করা হয়েছে। আশা প্রকাশ করে তিনি বলেন চূড়ান্ত পর্যায়ে কোন ভূল হবে না। এসময় তিনি আরো জানান, বিকেল ৫টা থেকে নির্ধারিত লিংকগুলোতে ফলাফল প্রচার শুরু করা হবে। লটারি কার্যক্রম ইউটিউব ও ফেসবুক লাইভে প্রচার করা হবে।