;

মেডিকেলের ক্লাস শুরুর তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

মেডিকেলের ক্লাস শুরুর তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

ছবি সংগৃহীত

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

গতকাল রোববার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ তথ্য জানায়।

অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৭ জুন শুরু হবে।

মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের অনুমোদন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।