;

সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব: শফিকুর রহমান

সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ যদি ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয়, তবে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।

রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদে ডেপুটি স্পিকারকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বলেন, “আপনি যে মনোভাব প্রকাশ করেছেন, সেটিই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠুক।”

শফিকুর রহমান আরও বলেন, ডেপুটি স্পিকারের চেয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ইনসাফের চেয়ার’। তিনি আশা প্রকাশ করেন, ডেপুটি স্পিকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এবং সবার প্রাপ্য অনুযায়ী ন্যায় নিশ্চিত করবেন।

এ সময় বিরোধী দলীয় নেতা আশ্বাস দিয়ে বলেন, ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনে নেওয়া সব পদক্ষেপে বিরোধী দল সহযোগিতা করবে।