;

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় জনরোষের মুখে পড়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা ও একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরে। পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফাহিমকে মিরপুর এলাকায় দেখে উপস্থিত লোকজন ও শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। তার বিতর্কিত কর্মকাণ্ড এবং পূর্ববর্তী অবস্থানের কারণে সেখানে স্লোগান ও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার পর পুলিশ তাকে নিরাপত্তার কারণে থানায় নিয়ে আসে।

শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, “চিড়িয়াখানার সামনে জনতা উত্তেজিত হয়ে ঘিরে ধরলে নিরাপত্তার জন্য তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।”