নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ৩০শে মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
দেশে হঠাৎ করে হাম রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন আক্রান্তদের ভর্তি করা হচ্ছে। ইতোমধ্যে অন্তত ১০টি জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে।
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ২২ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, সারা দেশে শুধু মার্চ মাসেই অন্তত ২১ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) হাসপাতালটির জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরে এই হাসপাতালে ছয় শতাধিক হাম আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে, যার মধ্যে ২২ শিশুর মৃত্যু হয়েছে। শুধু মার্চ মাসেই পাঁচ শতাধিক রোগী ভর্তি হয়েছে এবং বর্তমানে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, নিয়মিত টিকা না পাওয়াই হামের প্রাদুর্ভাব বৃদ্ধির প্রধান কারণ। তবে কোভিড-১৯ সময়ের মতো স্বাস্থ্যবিধি মেনে চললে হাম প্রতিরোধ করা সম্ভব।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।