;

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন এবং তাদের ছেলে পারভেজ হোসেন ও মেয়ে সাদিয়া খাতুন।

স্থানীয়রা জানায়, সকালে তাদের ডাকাডাকির পরও সাড়া না পেয়ে ঘরে গিয়ে হাবিবুর, তার স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও জানা যায়নি।

ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।