নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ১৩ই এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ঢাকার শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনসহ সাত জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়।
রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর আরও ছয় সহযোগিকেও গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মঈনকে নড়াইলের কালিয়ার দাদনতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। মঈন তাঁর ফুপুর বাসায় আত্মগোপনে ছিলেন।
মঈনকে ঢাকায় আনা হচ্ছে জানিয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, তাঁকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে। এ ছাড়া বাকি ছয়জনকে বিভিন্ন জায়গা থেকে পৃথকভাবে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঈন ও তাঁর সহযোগিরা দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবি করা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছিল।