;

বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাতকে তলব

বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাতকে তলব

ছবি: সংগৃহীত

গম পাচার ও রেশন দুর্নীতি মামলায় বিপাকে পড়েছেন ভারতীয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার সিজিও কমপ্লেক্সে তাকে তলব করা হয়েছে। তবে তিনি দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেওয়ার জন্য আবেদন করেছেন।

সূত্রে জানা গেছে, রেশন দুর্নীতি ও গম পাচারের অভিযোগ ওঠার সময় নুসরাত জাহান বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সেই সূত্র ধরেই তদন্তে তার নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে গম পাচারচক্রের কিছু আর্থিক লেনদেনের সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে।

যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত নুসরাত জাহানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগেও বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ইডির তলব পেয়েছিলেন তিনি।

বর্তমানে বিনোদন জগৎ থেকে কিছুটা দূরে রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি স্বামী অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে অবকাশ যাপনে দেখা গেছে তাকে। তবে পর্দায় কম সক্রিয় থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় নুসরাত। বিভিন্ন ট্রেন্ড অনুসরণ ও ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে নিয়মিতই ভক্তদের নজরে থাকেন তিনি।

সূত্র: আনন্দবাজার