;

পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় তিন আসামির কারাদণ্ড

পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় তিন আসামির কারাদণ্ড

ছবি সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে আলোচিত শহীদ জুলাই যোদ্ধার কন্যা কলেজছাত্রী ধর্ষণ মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার (২২ অক্টোবর) বিচারক নীলুফার শিরিন রায় ঘোষণা করেন। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় প্রত্যেককে ১০ বছর করে এবং পর্নোগ্রাফি আইনের ৮(২) ধারায় দুই আসামিকে অতিরিক্ত ৩ বছর করে কারাদণ্ড দেন। রায় অনুযায়ী ইমরান মুন্সী ১০ বছর এবং সাকিব মুন্সী ও সিফাত মুন্সী ১৩ বছরের জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন। একটির পর একটি সাজা কার্যকর হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ মার্চ, পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে শহীদ জুলাই যোদ্ধার কন্যা কলেজছাত্রী বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়িতে যাওয়ার পথে তিন আসামি তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গলে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।

ভুক্তভোগীর পরিবার দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আজ রায় ঘোষণা করা হয়।

আদালতের রায়ের আগে সকাল থেকে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় এবং আসামিদের নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত দায়িত্বে ছিলেন দুমকি থানার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, যিনি তিন আসামির সম্পৃক্ততা নিশ্চিত করে ১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।