;

নিখোঁজের দুই দিন পর জয়পুরহাটে শিশুর লাশ উদ্ধার, দুই নারী গ্রেফতার

নিখোঁজের দুই দিন পর জয়পুরহাটে শিশুর লাশ উদ্ধার, দুই নারী গ্রেফতার

ছবি সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামে নিখোঁজের দুই দিন পর ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্রী তাসনিয়া খাতুনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ প্রতিবেশীর বাড়ির গোয়ালঘর থেকে শুক্রবার রাত আটটার দিকে পাওয়া যায়। শিশুর গলায় রক্তের দাগ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

লাশ উদ্ধারের পর স্থানীয়রা প্রতিবেশীর বাড়ি ঘেরাও করে উত্তেজনা সৃষ্টি করেন। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ দুই নারীকে আটক করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তাসনিয়ার শরীরে ৩০–৩৫ হাজার টাকার স্বর্ণালংকার ছিল। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধারণা, মুক্তিপণ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।