;

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৮০ জন উদ্ধার

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৮০ জন উদ্ধার

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচারকারী ও অপহরণকারীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র‍্যাব। এতে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চলে। এসময় পাচারকারীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ও পাথর নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চার পাচারকারীকে আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে মানব পাচার ও অপহরণ রোধে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।