;

জাকসু নির্বাচন: ভোটগ্রহণ শুরু, হলভিত্তিক ভোটারের সংখ্যা প্রকাশ

জাকসু নির্বাচন: ভোটগ্রহণ শুরু, হলভিত্তিক ভোটারের সংখ্যা প্রকাশ

ছবি সংগৃহীত

৩৩ বছর পর জাবিতে জাকসু নির্বাচন শুরু

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হল সংসদের ভোটও হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র ও ৫ হাজার ৭২৮ জন ছাত্রী। ভোটগ্রহণের জন্য মোট ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, প্রতিটি হলে একজন রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে থাকবেন। পাশাপাশি ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার ও সমসংখ্যক সহকারী পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার মোতায়েন রয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার আছেন জাতীয় কবি নজরুল হলে (৯৯২ জন) এবং ছাত্রীদের মধ্যে তারামন বিবি হলে (৯৮৩ জন)। সব মিলিয়ে ভোট হচ্ছে বামপন্থী, ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থিত ৮টি প্যানেলের মধ্যে।