;

ডাকসু বর্জনের ঘোষণা উমামার, অভিযোগ ‘নির্লজ্জ কারচুপি’

ডাকসু বর্জনের ঘোষণা উমামার, অভিযোগ ‘নির্লজ্জ কারচুপি’

ছবি সংগৃহীত

ডাকসু নির্বাচন: বর্জনের ঘোষণা দিলেন ভিপি প্রার্থী উমামা

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেসবুকে এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দেন ভিপি প্রার্থী উমামা।

তিনি লিখেন—
“বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”

এর আগে এক পোস্টে তিনি ব্যঙ্গ করে লেখেন, “চলিতেছে সার্কাস। কে কে দেখতেসেন?!”

ঘোষণা দেওয়ার সময় নির্বাচন ফলাফল পুরোপুরি প্রকাশিত হয়নি। তবে ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েম বড় ব্যবধানে এগিয়ে আছেন। এ পর্যন্ত পাওয়া ফলাফলে দ্বিতীয় স্থানে আবিদুল ইসলাম খান, তৃতীয় স্থানে শামীম হোসেন এবং চতুর্থ স্থানে রয়েছেন উমামা।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রহণ হয়। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের ভোটার সংখ্যা ছিল প্রায় ৩৯ হাজার ৮৭৪ জন।

২৮টি ডাকসু পদের জন্য ৪৭১ জন প্রার্থী এবং হল সংসদের ২৩৪টি পদের জন্য ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অর্থাৎ একজন শিক্ষার্থীকে সর্বমোট ৪১টি ভোট দিতে হয়েছে।

প্রার্থীদের অভিযোগ অনুযায়ী দিনভর ভোটগ্রহণে সংঘাত না হলেও আচরণবিধি ভঙ্গ, কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠেছে।