;

ফিল্ম ইন্ডাস্ট্রিটা এখন একটা ডাস্টবিন: অপু বিশ্বাস

ফিল্ম ইন্ডাস্ট্রিটা এখন একটা ডাস্টবিন: অপু বিশ্বাস

অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

দেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাঁর মতে, আগের সেই গৌরবময় পরিবেশ এখন আর নেই; বরং সাম্প্রতিক বছরগুলোতে নানা অস্থিরতা ও বিভাজনের কারণে শিল্পটির পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অপু বিশ্বাস বলেন, তিনি যখন ২০০৭-২০০৮ সালের দিকে চলচ্চিত্র অঙ্গনে কাজ শুরু করেন, তখন শিল্পটি পূর্ণাঙ্গ ও সমৃদ্ধ ছিল। সেই সময় থেকেই দর্শকের ভালোবাসা তিনি পেতে শুরু করেন।

তিনি আরও বলেন, ২০১৬ সালের পর থেকে চলচ্চিত্র অঙ্গনে নানা ধরনের অসঙ্গতি ও অশ্লীলতা শুরু হয়েছে। তাঁর ভাষায়, বর্তমানে চলচ্চিত্র অঙ্গন যেন একটি ডাস্টবিনে পরিণত হয়েছে। পক্ষ-বিপক্ষ সব জায়গাতেই থাকে—বলিউড, হলিউড কিংবা টলিউডেও। তবে সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়, কিন্তু আমাদের চলচ্চিত্র অঙ্গনে সেই পরিবেশটি নেই।

দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে ফিরছেন অপু বিশ্বাস। গত ডিসেম্বর মাসে তিনি দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এর মধ্যে একটি হলো সিক্রেট, যেখানে তাঁর সহশিল্পী আদর আজাদ। অন্যটি হলো দুর্বার, যেখানে অভিনয় করছেন সজল।

নতুন এই দুটি সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন অপু বিশ্বাস।