;

এবার বাংলাদেশের বন্দরে যুক্তরাষ্ট্রের নজর

এবার বাংলাদেশের বন্দরে যুক্তরাষ্ট্রের নজর

ছবি সংগৃহীত

বাংলাদেশের একটি বন্দরকে ঘিরে এবার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। দি ইকোনমিক টাইমস জানিয়েছে, ‘কোয়াড পোর্টস ফর ফিউচার’ কর্মসূচির অংশ হিসেবে বঙ্গোপসাগরে উপস্থিতি বাড়াতে এবং চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনের এই পদক্ষেপ।

প্রতিবেদনে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অংশীদারদের সঙ্গে প্রাথমিক বৈঠক করেছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি; প্রথমে সম্ভাব্যতা যাচাই করা হবে।

এ উদ্যোগে ভারতের কোনো ভূমিকা নেই। অন্যদিকে জাপান মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে এবং ভারত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে বন্দর নির্মাণ নিয়ে ভাবছে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের সময় ভারত মোংলা বন্দরের একটি টার্মিনালের দায়িত্ব পেয়েছিল। ২০১৮ সালে ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দরে পূর্ণ প্রবেশাধিকারও দেওয়া হয়।