;

বিকাশ-রকেটে লেনদেনে যে নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক

বিকাশ-রকেটে লেনদেনে যে নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সোমবার থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত লেনদেন সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকার বেশি অর্থ লেনদেন করা যাবে না। ১০ হাজার টাকা পাঠাতে গেলেও তা পাঠাতে হবে ১০ বারে। অর্থাৎ প্রতিবারে এক হাজার টাকার বেশি পাঠানো বা তোলা যাবে না।

রোববার সন্ধ্যায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনা কার্যকর হবে সোমবার থেকে।

এদিকে আরেক নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হয়েছে, গ্রাহকপ্রতি দৈনিক এক লাখ টাকার বেশি নগদ লেনদেন করা যাবে না।

নির্বাচনের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।