;

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০.২৪ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০.২৪ বিলিয়ন ডলার

ছবি সংগৃহীত

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩০ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে।

রবিবার (১০ই আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গেলো বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এক বছরে ধাপে ধাপে বেড়ে রিজার্ভ এ উচ্চতায় উঠেছে। প্রবাসীরা বৈধ পথে আয় পাঠানো বাড়িয়েছেন।

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী হিসেব করলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।