নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শনিবার ২৮শে মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে তসবিহর দানা গলায় আটকে দেড় বছর বয়সী তালহা বিন শহীদ ভূঁইয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালহা একই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তার বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা করেন এবং মা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় খেলার সময় শিশুটির গলায় তসবিহর দানা আটকে যায়। পরে দ্রুত তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সকাল ৯টায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তালহার দাফন সম্পন্ন করা হয়। তার চাচা মোরশেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদ উল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। গলায় তসবিহর দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।