Online Desk
;
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের সংক্রমণে অসহায় হয়ে পড়েছে বিশ্বের আধুনিক চিকিৎসা ব্যবস্থা। অন্যান্য দেশের মতো সৌদি আরবেও সংক্রমিত হয়েছে এই ভাইরাস। ফলে ইতোমধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯ হাজার ৫ শতাধিক মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৬ জনের। করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে এবারের হজ্ব বাতিলের শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত হজ্ব হচ্ছে, তবে সৌদি আরবের বাইরের কেউ হজ্ব করতে পারবেন না। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পর হজ্বের জন্য কিছু স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সৌদি সরকার। সোমবার (৬ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, এবারের হজ্ব পালনের সময় পবিত্র কাবা শরীফ স্পর্শ করতে পারবেন না হাজ্বীরা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ ও সভা। করোনার সংক্রমণ প্রতিরোধে এবারের হজ্বে এক হাজার জনকে সুযোগ দেওয়ার কথা গত জুনে জানায় সৌদি কর্তৃপক্ষ। আধুনিক যুগে প্রথমবার বিদেশি মুসলিমদের জন্য হজ্ব নিষিদ্ধ করে দেশটির কর্তৃপক্ষ। নামাজের সময় তো বটেই, কাবা শরীফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজ্বীদের মধ্যে।