;

কোনো অবস্থায় ঈদের আগে বাড়ছে না জ্বালানি তেলের দাম: সড়কমন্ত্রী

কোনো অবস্থায় ঈদের আগে বাড়ছে না জ্বালানি তেলের দাম: সড়কমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঈদের আগে কোনো অবস্থাতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানি তেলের সংকট হতে পারে—এমন আশঙ্কায় ঈদযাত্রা ব্যাহত হওয়া কিংবা টিকিটের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুদ সন্তোষজনক ও নিরাপদ অবস্থায় রয়েছে। ঈদযাত্রাকে সামনে রেখে বাসসহ গণপরিবহনের জন্য যে পরিমাণ জ্বালানি প্রয়োজন, তা যথাযথভাবে সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, দেশের নাগরিকদের জন্য মেট্রোরেলের সেবা ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর সঙ্গে মনোরেলসহ অন্যান্য আধুনিক যোগাযোগব্যবস্থাকে যুক্ত করে ঢাকার পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সড়কমন্ত্রী জানান, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং তা দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।