Online Desk
;
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞায় বাদ দেওয়া হয়েছে শ্রীলঙ্কা, তুরস্ক ও মালয়েশিয়া। এই তিন দেশের ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে। রবিবার বেবিচকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সংশোধিত সার্কুলার জারি হয়েছে। বেবিচকের ওয়েবসাইটে এটি সোমবার প্রকাশ করা হয়। বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন এম জিয়াউল কবির স্বাক্ষরিত ওই সংশোধিত সার্কুলারে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাব এড়াতে ৭ জুলাই (৬ জুলাই রাত ১২টা ১ মিনিট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিবহনের (বাণিজ্যিক যাত্রীবাহী) ফ্লাইটগুলো বাংলাদেশের কোনও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।