নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ৬ই নভেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, তার আগে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, কিছু দল আন্দোলন ও ঘেরাও কর্মসূচির মাধ্যমে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ তা মেনে নেবে না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল ময়দানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণে আয়োজিত এক সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, “উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে। তারা ঐকমত্যের জন্য দলগুলোকে সাতদিন সময় দিয়েছেন। কিন্তু রাজনৈতিক দল তো হাতের খেলনা নয়। ঐকমত্য হওয়া বিষয়গুলো নিয়ে কাজ শুরু করতে হবে, আর যেগুলোতে ঐকমত্য হয়নি, সেগুলো পরবর্তী পার্লামেন্টে আলোচনা করা যেতে পারে। কিন্তু তারা তা না করে পক্ষপাতদুষ্ট আচরণ করছে।”
তিনি আরও বলেন, “দ্রুত তফসিল ঘোষণা করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। অন্যথায় এই সরকার ব্যর্থ হবে, আর সে ব্যর্থতার জবাব জনগণের কাছেই দিতে হবে।”
সভায় যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।