নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ৩রা ডিসেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।
বুধবার (৩ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন ডা. রিচার্ড বিলি। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা অনুভব করেছে। এ প্রেক্ষিতে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়।
বিএনপির মিডিয়া উইং-এর কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড ইতোমধ্যেই প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য শেয়ার করেছে, যাতে তারা প্রাথমিক পর্যায় থেকেই সমন্বিত সিদ্ধান্ত নিয়ে চিকিৎসায় সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করতে পারেন।