নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে নিজ বাসায় ফিরেছেন রুহুল কবির রিজভী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রিজভী আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন। তবে তার শারীরিক অবস্থার পূর্ণ পুনরুদ্ধারের জন্য চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ইনফেকশন বা অন্য কোনো জটিলতা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আগামী কয়েক সপ্তাহ তাকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
রিজভীর বাসায় ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এখনই তাকে দেখতে ভিড় না করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের প্রেস উইং তার দ্রুত পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত সপ্তাহে জরুরি ভিত্তিতে রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হয়।