নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ১০ই সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থী খান জসিম। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি পেয়েছেন ৯ হাজার ৯৩০ ভোট।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এছাড়া ডাকসুর গুরুত্বপূর্ণ তিন পদে জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাই। সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন।
এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৭৫ জন—এর মধ্যে ২০ হাজার ৮৭৩ জন ছাত্র এবং ১৮ হাজার ৯০২ জন ছাত্রী। এবারের নির্বাচনে প্রায় ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।