Online Desk
;
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ৫ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার রামপুরা এলাকায় এ ঘটানাটি ঘটে। নিহতেরা হলেন আক্তার হোসেন (৫০), রমজান (৬০) ও শহিদুল্লাহ (৩০)। তাদের বাড়ি জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, মাজার জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা থেকে সিলেটগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাওয়ার ট্রলিতে থাকা ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। আহতের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে খাঁটিহাতা হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ সময় যানবাহন বন্ধ ছিল।