;

দুই মাসের মধ্যে দনবাস ত্যাগ করো: ইউক্রেনকে রাশিয়া

দুই মাসের মধ্যে দনবাস ত্যাগ করো: ইউক্রেনকে রাশিয়া

ছবি: সংগৃহীত

রাশিয়া ইউক্রেনীয় বাহিনীকে আগামী দুই মাসের মধ্যে দনবাস অঞ্চল থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা দিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই সময়ের মধ্যে সেনা সরানো না হলে ভবিষ্যতের শান্তি আলোচনায় কিয়েভকে আরও কঠোর ও ভিন্নধর্মী শর্ত মেনে চলতে হতে পারে।

কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদনে খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বুচা সামিটে সাংবাদিকদের সঙ্গে আলাপে জেলেনস্কি বলেন, “রাশিয়া মূলত যুক্তরাষ্ট্রকে দেখাতে চাইছে, তারা আগামী দুই মাসের মধ্যে দনবাস অঞ্চলে সামরিক শক্তি প্রয়োগ করে পুরোপুরি দখল করবে। এর ফলে পরবর্তী আলোচনায় মস্কো একতরফা আধিপত্য বিস্তার করতে পারবে।”

তিনি আরও যোগ করেন, “রাশিয়ার এই ধরনের পরিকল্পনা কেউ বিশ্বাস করতে পারে দেখে আমি অবাক।”

দনবাসের ভবিষ্যৎ এখন ইউক্রেন-রাশিয়া সংকটের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনায় উভয় পক্ষই অনড় অবস্থানে রয়েছে। রাশিয়া চায় দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ, আর জেলেনস্কি প্রশাসন নিশ্চিত করেছে যে, ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় তারা কোনো আপস করবে না।