;

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৩, নিখোঁজ ২০০

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৩, নিখোঁজ ২০০

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কায় শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দিতওয়ার’–এর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে। এখনো ২০০ জন নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার জন্য ইতোমধ্যে আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা সরকার।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৈরি আবহাওয়ার কারণে ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৮ হাজার মানুষকে সরিয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের কারণে ২৫ থেকে ৩০ শতাংশ এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।