নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : রবিবার ১৯শে এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের “মহান মিত্র” হিসেবে অভিহিত করে তাদের সাহসী ও অনুগত বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে উঠে এসেছে।
ট্রাম্প বলেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা বারবার প্রমাণ করেছে যে তারা যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র। তিনি আরও লিখেছেন, ইসরায়েল সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান—সংঘাতের মুহূর্তে তারা কঠোরভাবে লড়াই করে এবং জয়লাভ করতে জানে।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগেই ট্রাম্প লেবাননে ইসরায়েলের বোমা হামলাকে ‘নিষিদ্ধ’ ও ‘আর নয়’ বলে মন্তব্য করেছিলেন। তবে তার এই নতুন বক্তব্য এমন সময় এলো, যখন দক্ষিণ লেবাননে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে।