নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শুক্রবার ২৮শে নভেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সমাজে ফ্যাসিবাদী প্রবণতা ছড়াতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মজলুম থেকে জালিম হইয়েন না, ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না।”
পোস্টে তিনি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরামর্শ দেন। তবে তিনি কোন নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে মন্তব্যটি করেছেন, তা স্পষ্ট করে উল্লেখ করেননি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের অনেকে মনে করছেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বাউলদের ওপর হামলার ঘটনা এবং আজ রাজধানীতে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান স্থলে সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন তিনি।