;

লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

লটারির মাধ্যমে জেলা পুলিশ সুপার (এসপি) নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভা শেষে তিনি বলেন, ৬৪ জেলার এসপি নিয়োগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি—এই তিন ক্যাটাগরিতে বিভাজন করে লটারির মাধ্যমে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে আগের ১৮ জনকে প্রত্যাহার করে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়, আর বাকিদের লটারির মাধ্যমে জেলা বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের সর্বত্র দুর্নীতি রয়েছে, তবে তা কমাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারির মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়।