নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: নবদেশ
লক্ষ্মীপুরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন কর্মকর্তা রণজিত কুমার সাহা জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে যায়। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি ছিল জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান, যেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, যে দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে, সেটি বাহার উদ্দিন নামের এক ব্যক্তির। গ্যাস সিলিন্ডারে লাগানো রান্নার চুলা মেরামতের সময় বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।