;

গিনি-বিসাউয়ে প্রেসিডেন্টকে গ্রেফতার করে ক্ষমতা নিলো সেনাবাহিনী

গিনি-বিসাউয়ে প্রেসিডেন্টকে গ্রেফতার করে ক্ষমতা নিলো সেনাবাহিনী

ছবি সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। এর আগে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করে তারা। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা চলছিল। 

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স  এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, বুধবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি দল দেশের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ তাদের হাতে রয়েছে বলে ঘোষণা দেয়। 

সেনাবাহিনীর পক্ষে বলা হয়, দেশে আইনশৃঙ্খলা ফেরানোর কাজ করবেন তারা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ডও বাতিল ঘোষণা করা হলো। এছাড়া আকাশ, নৌ ও স্থলসহ সব সীমান্ত বন্ধ এবং রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

গত রোববার গিনি-বিসাউয়ে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আজ বৃহস্পতিবার এ নির্বাচনের ফলাফল ঘোষণার কথা ছিল।