Online Desk
;
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
রাজধানীসহ তার আশপাশের এলাকার তাপমাত্রা ও বাতাসের বেগ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার সকাল ৭টায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। রাজধানীর আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ছয় থেকে ১২ কিলোমিটার ঘণ্টা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মঙ্গলবার সকাল ৬ পরিমাপকৃত তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬ টা ২০ মিনিটে।