;

তুমি আলো নাকি ছায়া: নূরুল মোমেন খান চৌধুরী (রুমি)

তুমি আলো নাকি ছায়া: নূরুল মোমেন খান চৌধুরী (রুমি)

ছবি সংগৃহীত

তুমি আলো নাকি ছায়া

 

শত শত মানুষের ভিড়ে
কে তুমি উদাসী পথিক 
হাঁটিতেছ পথ একাকী 
গন্তব্য অনিশ্চিত

তুমি আলো নাকি ছায়া 
কেউ কি দেখে তোমায় 
কাঁচের দেয়ালের ওপাশ থেকে
অনুভব করে তোমার অন্তরবানী
চেনে প্রকৃত তুমি কে
কোথায়  হারাও তুমি
ফেলে আসা সত্তার নিভু নিভু প্রতিচ্ছবি 

পৃথিবীতে তুমি দৃশ্যত কাঙ্খিত
তবুও অদৃশ্য তুমি পরিজন মাঝে 
মানুষের মত তুমি তবুও বিচ্ছিন্ন 

কেউ কি বুঝে তোমার
অদৃশ্য মনের গভীরতম স্পর্শটুকু
কেউ কি হৃদয়ঙ্গম করে তোমার 
আত্মার ভাষা স্বপ্ন আর হদয়ের জটিলতা 
কেউ কাউকে বোঝেনা যেন
যোজন যোজন ফারাক
ভেতরে আর বাইরে

তবে কি বদলে যাবে তুমি
গ্রহনযোগ্য হবার আকাঙ্খায়
কমবে কি তাতে একাকীত্ব 
নিজেকে মানিয়ে নেবার অপচেষ্টায়
ম্লান কি হবেনা তাতে তোমার অস্তিত্ব

এত নয় শুধু ভালোবাসার আকাঙ্খা 
এত স্বীকৃতি পাবার তীব্র আকুতি 
কেউ যেন পাশে এসে ধরবে হাত
বিনা বিচারে বিনা শর্তে  বলবে 
তোমার সব অসম্পূর্ণতা নিয়ে পাশে আছি
অনুভব করি তোমার আত্তার গভীরতা

তবুও শক্তিমান তুমি নিঃসঙ্গতায় 
নিজের আলোতে আলোকিত হও
অদৃশ্য  তুমি তবুও অদৃশ্য  নও
অসাধারণ তুমি শত জটিলতায়
নিজেকে নিজে বাসলে ভালো 
ভালবাসলে নিজের একাকীত্বকে
গ্রহনযোগ্যতা পাবে বিশ্বমাঝে

নিজের মাঝে শান্তি  খুঁজ
আলিঙ্গন কর নিজের অবহেলিত সত্তাকে 
খুঁজে নিবে তোমাকে তারাই 
তোমার সাথে যাদের আত্মার নিবিড়তা
প্রকৃত সত্তা তোমার উদযাপিত হবে একদিন
আসবে তারা তোমার কাছে
যারা তোমায় বুঝে অন্তর দিয়ে 
নিঃসঙ্গতা তখন যাবে কেটে
দেদীপ্যমান হবে তুমি তোমার স্বকীয়তায়

 

লেখা: নূরুল মোমেন খান চৌধুরী (রুমি)